হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে বিধবা নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীতে রাশেদা বেগম (৫৫) নামের এক বিধবা নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উপজেলার কালীপুর ইউনিয়নের বাঁশবুনিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

এরপর মঙ্গলবার দুপুর ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, বিধবা রাশেদা স্থানীয় মাদ্রাসার ইমামকে ভাত ও নাস্তা রান্না করে দিতেন। নাস্তার জন্য মাদ্রাসা ও হেফজখানার ছাত্ররা তার বাড়িতে এলে দরজা বন্ধ অবস্থায় ভিতর থেকে বলে আমি অসুস্থ। 

ছাত্ররা দরজায় ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করলে রাশেদা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর তারা ইমামকে জানায়। ইমাম এলাকাবাসীদের নিয়ে ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎক। 

রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী ঘটনাস্থল পরিদর্শন করে  রাশেদা বেগমের বসত ঘর থেকে ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

ভার্চুয়ালি শুনানিতে পুলিশ সদস্যকে মাসুদ চৌধুরীর হুমকি

চৌদ্দগ্রামের ভারত সীমান্তে নারীর লাশ উদ্ধার

মুরাদনগরের ১৬৮ বছরের শিক্ষার বাতিঘরে শিক্ষক সংকট চরমে

চট্টগ্রামে বাসযাত্রায় ছিনতাই আতঙ্ক, ঝুঁকিপূর্ণ ২০ রুট

মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে ছোট্ট এনায়েত

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর