হোম > সারা দেশ > চট্টগ্রাম

মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনির

স্টাফ রিপোর্টার

কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার মরিচাকান্দা জিয়া স্মৃতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হয়েছেন ব্যবসায়ী, সমাজ সেবক ও রংধনু মিডিয়া এ্যাড’র ব্যবস্থাপনা পরিচালক মো. মনির হোসেন সরকার।

যোগ্য প্রার্থী হওয়ায় কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাঁকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন। ইতিপূর্বে তিনি ২ মেয়াদে সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। মো. মনির হোসেন সরকার স্কুলের (এডহক) সভাপতি নির্বাচিত হওয়াতে এলাকার বিভিন্ন শ্রেণীর লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

এছাড়া সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নান্নু মিয়া, শিক্ষক প্রতিনিধি মো. মোশারফ হোসেন খান ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মো. কবির হোসেন নির্বাচিত হয়েছেন।

ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মনির হোসেন সরকার বলেন, '১৯৯২ সালে উপজেলা ছাত্রদলের সহসভাপতি হিসেবে আমি সহ আমার নিজ গ্রাম ও আশেপাশের গ্রামের মুরুব্বিগণ বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ভালবেসে তাহার স্মৃতিকে ধরে রাখতে নিঃস্বার্থে স্কুলটি প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি দেবিদ্বার উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান।'

তিনি বলেন, 'এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।'

তিনি আরও জানান, 'বিগত ১৬ বছর পতিত স্বৈরাশাসকের রোষানলে পরে স্কুলটি শুধু শহীদ জিয়ার নামের কারণে বিদ্যালয়টির ন্যূনতম অবকাঠামো উন্নয়ন হয়নি। আমি এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ অবকাঠামো উন্নয়নে এলাকাবাসী ও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।'

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য