হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩, আহত ২০

উপজেলা প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং তালতল চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে সড়কে ঈগল বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২০ জনের অধিক আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আহতদের চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাতে হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, পটিয়াগামী একটি লেগুনার সঙ্গে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কর্ণফুলী থানার ওসি শাহিনুর আলম জানান, দুর্ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর ঈগল পরিবহনের বাস চালক পালিয়ে গেছে।

এএস

দাম ও ক্রেতা নেই, সংরক্ষণ খরচ নিয়েই দুশ্চিন্তায় মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ

কোরবানির গরুর চামড়া ‘পানির দরে’ বিক্রি হতাশ ব্যবসায়ীরা

চট্টগ্রামে এবারো চামড়া কিনে লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

ঈদুল আজহার মোনাজাতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের আকুতি

অপরাধ না করেও কারাগারে ৪০ শিশুর ঈদ

চট্টগ্রাম কারাগারে বিশেষ খাবার ও স্বজনদের সাক্ষাৎ

সীতাকুণ্ডে ১৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা আসলাম চৌধুরীর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী জাহাজের আগুন নিয়ন্ত্রণে

ঈদুল আজহায় ঐক্য ও শৃঙ্খলার বার্তা দিলেন সাঈদ আল নোমান

এবার ঈদুল আজহার আগে সহনীয় ছিল দ্রব্যমূল্য : অর্থমন্ত্রী