হোম > সারা দেশ > চট্টগ্রাম

আইনজীবী সমিতি নির্বাচন: কক্সবাজারে আ.লীগের ৭ ও ৪ পদে বিএনপির জয়

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ না পেলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সর্বাধিক ৭ পদে বিজয়ী হয়েছে। ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ৪ পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সাধারণ সম্পাদকসহ ৬টি পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এবার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল মান্নান। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকতার উদ্দিন হেলালী।

শনিবার ভোটগ্রহণ শেষে গভীর রাতে এই ফলাফল ঘোষণা করা হয়।

এবার বিএনপি সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সভাপতি পদে মোহাম্মদ আব্দুল মন্নান, সহসভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক শওকত ওসমান ও নির্বাহী সদস্য পদে আজিজুল করিম।

অন্যদিকে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সাধারণ সম্পাদক পদে আকতার উদ্দিন হেলালী, সিনিয়র সহসভাপতি আব্দুল বারী, সহসাধারণ সম্পদাক (সার্বিক) জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য শাহজালাল চৌধুরী, নেজামুল হকিএবং এস এম জসিম।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল থেকে নির্বাচিতদের মধ্যে আছেন সহসাধারণ সম্পাদক (হিসাব) পদে মোহাম্মদ মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক পদে রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র সদস্য জিয়াউদ্দিন আহমেদ ও ইকবাুলর রশিদ আমিন, সদস্য পদে পারভিন সুলতানা প্রিয়া ও সেকাব উদ্দিন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত কক্সবাজার ও চকরিয়ায় দুটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭