হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আর নেই

উপজেলা প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম)

মোহাম্মদ গণি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই মোহাম্মদ গণি চৌধুরী আর নেই। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এদিকে, মোহাম্মদ গণি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি