হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফ্যাসিস্ট হাসিনার বিচারের রায় হলে জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে

রামগঞ্জের তথ্য উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন আগামী সপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে। বিচারের রায় হলে জুলাই শহীদদের আত্মা শান্তি পাবে। তিনি আরো বলেন,আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো,সেটা শুরু করতে পেরেছি। আস্তে আস্তে সব বিচারই হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে রামগঞ্জ উপজেলা সরকারি কর্মকর্তা ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন,অনেকেরই ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে। ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র জনতাকে হত্যার সঙ্গে ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তী সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।’

মাহফুজ আলম বলেন, ‘জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে, তারা যদি ধারাবাহিকতা বজায় রেখে এই কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে।

এরপর উপদেষ্টা প্রয়াত এলজিইডি প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিয়াউল হক হাই স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিএনপি নেতা আবু

চট্টগ্রামকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে: সিডিএ চেয়ারম্যান

ফেনীতে সন্তানকে আছাড়ে মারল মাদকাসক্ত পিতা

কোটি টাকার প্রকল্প এখন গলার কাঁটা

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রামুতে বিএনপির স্বাগত মিছিল

নোয়াখালীর পুলিশ সুপারকে বদলি

‎রায়পুরে মন্দির নির্মাণ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৭‎

বিএসবিআরএ'র নির্বাচন আবারো স্থগিত

সিডিএ'র নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

কুমিল্লায় মাদক কারবারি যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন