হোম > সারা দেশ > চট্টগ্রাম

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতা ও স্ত্রী আটক

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

ছবি: আমার দেশ

কক্সবাজারের রামুতে ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে রামু থানার পুলিশ সহযোগিতা করে।

বুধবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় আরও তিন-চারজন মাদক কারবারি পালিয়ে যায় বলে দাবি করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—কচ্ছপিয়া ইউনিয়নের হাজীরপাড়ার বাসিন্দা ছালেহা বেগম (৪৫) এবং উখিয়ার থাইংখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর বাসিন্দা মোহাম্মদ হাসিম ওরফে ওসমান (৩৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীর স্বামী নজরুল ইসলাম কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সি. সহসভাপতি এবং সীমান্ত চোরাচালান সিন্ডিকেটের অন্যতম ‘গডফাদার’ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত ঘিরে গড়ে ওঠা ইয়াবা ও চোরাচালান নেটওয়ার্কের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, আটক নারী-পুরুষ এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেওয়া হবে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

জামায়াতপন্থি আইনজীবীদের চট্টগ্রাম বার নির্বাচন বর্জন

বাঁশখালীর ১২১ আশ্রয়কেন্দ্রের ১৯টি নদীগর্ভে

পরশুরামে কহুয়া নদীতে ভারতের বাঁধ নির্মাণ শুরু

ইজারা হয়নি চসিকের পাঁচ পশু হাটের

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে বাস চলাচল বন্ধ

ফ্যামিলি কার্ড নয়, সরকারের কাছে জাস্টিস কার্ড চাই: হাসনাত আব্দুল্লাহ

ছাত্রী হলে আপত্তিকর চিত্র অঙ্কন, মধ্যরাতে উত্তাল নোবিপ্রবি

লামায় চালককে জখম করে সিএনজি ছিনতাই

কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মাদক কারবারি গ্রেপ্তার

লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই