হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিয়ের আনন্দ কেড়ে নিল বেপরোয়া লরি, লাশ হয়ে ফিরলেন ভাই

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

নূরুল হুদা ভূঁইয়া

বিয়েবাড়িতে তখন আনন্দ-উৎসবের আমেজ। নিকটাত্মীয়ের ছোট মেয়ের বিয়েতে যোগ দিতে দুই ভাই এসেছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইদুলপুর এলাকায় মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুল হুদা ভূঁইয়া মীরসরাই উপজেলার নদুবাড়িয়া এলাকার মসজিদিয়া গ্রামের মৃত শফিউল্লাহর ছেলে।

নূরুল হুদার ভাই নূরুল মোস্তফা জানান, তারা দুই ভাই এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে সীতাকুণ্ডে এসেছিলেন। অনুষ্ঠান শেষে নুরুল হুদা ভুঁইয়া শ্বশুরবাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে ইদুলপুর এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি লরি তার ভাইকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একসঙ্গে বাড়ি ফেরার পথে ভাইকে হারানোর এই শোক কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি ও পরিবারের অন্য সদস্যরা।

নিহতের বিয়াই ও সীতাকুণ্ডের ব্যবসায়ী মফিজ ওয়াহিদী জানান, সীতাকুণ্ড পৌরসভার হাজেরা গার্ডেন কমিউনিটি সেন্টারে তার ছোট মেয়ের বিয়েতে দাওয়াত খেতে এসেছিলেন নূরুল হুদা ভূঁইয়া। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তিনি ভাইকে নিয়ে কমিউনিটি সেন্টারের পেছনে দক্ষিণ ইদুলপুরে মুক্তিযোদ্ধা বদিউল আলমের শ্বশুরবাড়িতে যান। সেখানে শাশুড়ি ও অন্যান্য আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করেন। পরে পাশের মসজিদে মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে দ্রুতগতির একটি লরি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

মফিজ ওয়াহিদী আরও বলেন, বিয়ের আনন্দ ভাগাভাগি করতে এসে এমন মর্মান্তিক ঘটনা ঘটবে, তা আমরা কল্পনাও করিনি। কিছুক্ষণ আগেও যিনি পরিবারের আনন্দের অংশ ছিলেন, তার এমন আকস্মিক মৃত্যুতে সবাই আজ শোকে স্তব্ধ। বিয়ের আয়োজন শেষ হলেও স্বজনদের কাছে এখন সেই দিনের আনন্দ নয়, বরং অপূরণীয় বেদনার স্মৃতি হয়ে থাকবে।

কুমিরা হাইওয়ে থানার ওসি মো. জিয়াউদ্দিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সড়ক আইনে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন।

সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘাতক লরিটি শনাক্ত এবং চালককে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না