হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাতামুহুরি নদীতে ডুবে সাংবাদিকের ছেলের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীর চোরাবালিতে আটকা পড়ে নুরে এলাহী নাদিম (১৩) নামের এক সাংবাদিকের ছেলের মৃত্যু হয়েছে।

নাদিম চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাংবাদিক অলি উল্লাহ রণির মেজো ছেলে। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলে ৬ষ্ট শ্রেণির ছাত্র ।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মাতামুহুরি নদীতে এ দুর্ঘটনা ঘটে। বাদ আছর তার জানাযা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, ওই সকালে কয়েকজন বন্ধুকে নিয়ে পায়ে হেঁটে মাতামুহুরি নদী পার হচ্ছিল। মাতামুহুরি নদীর গর্তে তলিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন নাদিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এমই

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম