হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির দু'নেতা বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নানাবিধ অপকর্মের অভিযোগে বিএনপির দু'নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জেলা বিএনপির পক্ষ থেকে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কৃতরা হলেন লামচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদাত হোসেন উপজেলা বিএনপির সদস্য তরিকুল ইসলাম স্বপন।

জানা গেছে, ৩০ আগস্ট লামচর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচন শেষে প্রিসাইডিং অফিসার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেমকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।

এ ঘটনায় ৩১ আগস্ট উপজেলা বিএনপি তাদেরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও সদস্য সচিব সাহাবুদ্দিন সাবুর নির্দেশে দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ রয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা অপকর্মে জড়িত কারো প্রতি কোনো ছাড় দেয়া হবে না।

তিনি আরো বলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেমের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলার পরই দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতেও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে, পদমর্যাদা যাই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম