হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল যোগাযোগ বন্ধ

মহানগর এক্সপ্রেসের বিচ্ছিন্ন ৬ বগি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন চলন্ত অবস্থায় দুই বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে এক লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌঁনে ৬টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ১০টি বগি নিয়ে ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশন ছাড়ার পর ভৈরব রেলসেতুতে উঠলে ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি সেতুতে আটকা পড়ে। এ ঘটনায় সিলেট থেকে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওযে স্টেশনে আটকা পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার মো. সাকির জাহান জানান, চট্টগ্রাম থেকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের প্রবেশের আগে ট ও ঠ বগির কাপলিং হুক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে করে ট্রেন থেকে ছয়টি বগি আলাদা হয়ে যায়। পরে ছয় বগি ফেলে বাকি ১০টি বগি নিয়ে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নির্ধারিত যাত্রাবিরতি করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। পরে ট্রেনটি ভৈরব রেলসেতুতে উঠার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ ঘটনায় আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম