হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

দৈনিক আমার দেশের সম্পাদক প্রকাশক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান ও অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে কুমিল্লায় কর্মরত সাংবাদিক এবং পাঠকমেলা সদস্যরা।

মঙ্গলবার সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, ‘বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম ধারক, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নামে হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এটি শুধু একটি মিথ্যা মামলা নয়, একটি গভীর ষড়যন্ত্রের নকশা। মাহমুদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে মার্চ ফর গাজা সংগঠিত হয়েছে তাতে ভারতের দালালেরা জ্বলে পুড়ে যাচ্ছে। তাই তারা মাহমুদুর রহমানকে দমাতে চাচ্ছে।’

তারা বলেন, ‘গত ১৬ বছর ধরে এই মেঘনা গ্রুপ সরকারের বিভিন্ন অনৈতিক সুবিধা নিয়েছে। পণ্য মজুত করে, দেশে কৃত্রিম সঙ্কট তৈরি করে সরকার থেকে ভর্তুকি নিয়ে দেশ থেকে টাকা লুটপাট করেছে। একাত্তর টিভি’ শুধু ফ্যাসিস্টদের দালালি করে নাই, ভারতের দালালি করেছিল, হাসিনার দালালি করেছিল।’

দৈনিক আমার দেশ কুমিল্লা প্রতিনিধি এম হাসান এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, গোমতী সংবাদের সম্পাদক মো. মোবারক হোসেন, আমার দেশ পাঠকমেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মনির, কুমিল্লা এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, কুমিল্লা টাউন হল কমিটির সদস্য সচিব সাজ্জাদুল কবির, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সময় টিভি কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা উত্তর জেলা মহিলা সভাপতি সুফিয়া বেগম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, এবি পার্টির কুমিল্লা মহানগরীর আহ্বায়ক গোলাম সামদানী, কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, আমার দেশ কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সফি, এখন টিভির কুমিল্লা প্রতিনিধি মাসুদ, কালের কণ্ঠ দক্ষিণ প্রতিনিধি জাহিদ পাটোয়ারী, কালের কণ্ঠ উত্তর প্রতিনিধি শাহীন আলম, মাই টিভি কুমিল্লা প্রতিনিধি জসীম উদ্দিন, বিজনেস বাংলাদেশের প্রতিনিধি আয়েশা আক্তার, বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, বাংলাদেশ কণ্ঠ কুমিল্লা প্রতিনিধি ইয়াছিন, দৈনিক আমার দেশ দাউদকান্দি প্রতিনিধি এন এইচ মোহন, দেবিদ্বার প্রতিনিধি আবু বকর সিদ্দিক, চৌদ্দগ্রাম প্রতিনিধি এমদাদ উল্লাহ, মনোহরগঞ্জ প্রতিনিধি গোফরান ভূঁইয়া, লালমাই প্রতিনিধি কাজী ইয়াকুব, চান্দিনা প্রতিনিধি শাহজালাল সাজু প্রমুখ।

কুমিল্লায় যাত্রীবাহী বাসচাপায় নিহত ৩

ছাত্রলীগ-যুবলীগ ঠেকাতে এবার ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাসায়নিক বর্জ্য শোধন ছাড়া প্রাকৃতিক খালে ফেলা যাবে না: এমপি মনিরুল

বিএনপি একটি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে: আসিফ মাহমুদ

টেকনাফে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোডাউন ও কনসার্ট

কসবায় বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

চৌদ্দগ্রামে ২০ হাজার পিস ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

মালয়েশিয়া পাচারের সময় ৫০ জন উদ্ধার, ৯ দালাল আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন