হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ মে) ভোরে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে এ অভিযান পরিচালনা করা হয়।

দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এহসানুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারীর নির্দেশনায় এসআই অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় শনিবার ভোর পৌনে ৪টার দিকে একটি যাত্রীবাহী ইউনিক পরিবহনের বাসে দুজন যাত্রীকে সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ বক্সে রাখা ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় আটক মো. আল আমিনের (৩০) ব্যাগ থেকে ১১ কেজি এবং রেশন খাতুনের (২২) ট্রলি ব্যাগ থেকে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবরা (মোল্লাবাড়ি) এলাকার মো. আল আমিন এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গারাগঞ্জ (সাহাপাড়া) এলাকার রেশন খাতুন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম