হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে: ডাকসু জিএস

চট্টগ্রাম ব্যুরো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ও শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস. এম ফরহাদ হোসেন বলেছেন, শিবিরের জয়ের ভয়ে সরকার সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন একপ্রকার বন্ধ করে দিয়েছে। তার মানে হলো শিবির দ্বারা দেশ পরিচালনা করা সম্ভব। শিবিরের জনপ্রিয়তাকে সরকার ভয় পাচ্ছে। কারণ আমরা ১০৫ বছরের রেকর্ড ভঙ্গ করে ঢাবিতে উন্নয়ন ও শিক্ষার্থী বান্ধব কর্মসূচী করেছি।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে শিবিরের সাবেক সাথী ও সদস্য সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগরী জামায়াত এই সম্মেলনের আয়োজন করে। তিনি বলেন, শীঘ্রই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। সেদিনের অপেক্ষায় আমরা রয়েছি। সেদিন দেশে আর কোন চাঁদাবাজ, সন্ত্রাস, ধর্ষক থাকবে না। ইতিমধ্যে সারাদেশের ক্যাম্পাসে ছাত্রশিবিরকে সাধারণ শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছে। এককথায় ছাত্রশিবিরকে শিক্ষার্থীরা হৃদয় দিয়ে গ্রহণ করে ফেলেছে।

এসময় তিনি চসিকের নির্বাচন নিয়ে বড় ধরণের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, চসিক নির্বাচন নিয়ে ৪১ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী থেকে শুরু করে মেয়র প্রার্থী নিয়েও ষড়যন্ত্র চলছে। এটা আর কিছু নয়, জামায়াতকে ফেইল করানোর ষড়যন্ত্র ৷

মহানগরী জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহানসহ কেন্দ্রীয়, মহানগর, জেলা জামায়াত ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের নেতারা।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ