হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৫ দিনও টেকেনি কোটি টাকার সড়ক, হাত লাগালেই উঠে আসে কার্পেটিং

জেলা প্রতিনিধি, চাঁদপুর

চাঁদপুরে এলজিইডির দেড় কোটি টাকার সড়ক ১৫ দিনও টেকেনি। হাত লাগালেই উঠে আসে কার্পেটিং। ঠিকাদারকে পুনরায় কাজ করার নির্দেশ ।

রোববার সড়কটি পরিদর্শনে আসেন কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ।’

সংস্কারকাজ শেষ হওয়ার পনেরা দিন না যেতেই ওই সড়কের বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে ঢালাই। কোথাও কোথাও হাতের সামান্য চাপে ঢালাইয়ের অংশ গুঁড়ো হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

সরেজমিনে দেখা গেছে, রাস্তায় কার্পেটিংয়ে যে পরিমাণ বিটুমিন ব্যবহারের কথা ছিল, ঠিকাদার তার চার ভাগের এক ভাগও ব্যবহার করেননি। ফলে ১৫ দিনের মাথায় সড়কটির এমন দৈন্যদশা।

১ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা সড়কের এমন অবস্থা দেখে ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন, এত টাকা ব্যয়ে সংস্কারের পরও কেন সড়কের কার্পেটিং এত দ্রুত নষ্ট হচ্ছে?

স্থানীয় একাধিক সূত্র জানায়, জেলা কারাগার থেকে শাহতলী বাজার পর্যন্ত সড়কটির দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল। সড়কের দুরবস্থা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংস্কারকাজ করা হয়। তবে পুরো কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ঢালাই উঠে যাওয়ার অভিযোগ উঠেছে।

বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আনেন স্থানীয় সচেতন বাসিন্দারা। সরেজমিনে সড়কের কয়েকটি স্থানে ঢালাই উঠে যাওয়ার চিত্র দেখা গেছে। স্থানীয়দের দাবি, কিছু অংশের ঢালাই এতটাই দুর্বল যে হাতের সামান্য চাপে তা গুঁড়ো হয়ে উঠে যাচ্ছে।

সিএনজিচালিত অটোরিকশাচালক কাদের ও লিটন বলেন, ‘অনেক দুর্ভোগের পর সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কাজের মান নিয়ে যে প্রশ্ন উঠেছে, তাতে সড়কটি বেশি দিন টিকবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’

সদর উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটোয়ারী বলেন, ‘সড়কটিতে কার্পেটিংয়ের সঙ্গে প্রয়োজনীয় বিটুমিন ব্যবহার না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। সে কারণে আমরা রাস্তাটি পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছি।’

এমই

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ