হোম > সারা দেশ > চট্টগ্রাম

৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এমপি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বিয়ে বাড়িতে গিয়ে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন জাতীয় সংসদ সদস্য আবুল কালাম। শুক্রবার দুপুরে লাকসাম উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মহান মে দিবসের আলোচনাসভা ও র‌্যালি শেষে কুমিল্লা -৯ (লাকসাম- মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম একটি বাল‍্যবিয়ের খবর পান। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদ আহমদকে নিয়ে ওই বাড়িতে যান। ঘটনার সত্যতা পেয়ে তিনি বাল্যবিয়ে বন্ধের নির্দেশ দেন।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বাল্যবিয়ে নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তাই তিনি সকলকে লাকসাম-মনোহরগঞ্জ এলাকায় বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও তিনি ওই শিক্ষার্থীর লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন সহযোগিতার আশ্বাস দেন।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা বলেন, ওই শিক্ষার্থীর অভিভাবক থেকে মুচলেকা নেয়া হয়েছে।

এমই

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার