হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি কোল্ড স্টোরেজে (হিমাগার) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট নিরলসভাবে কাজ করছে। রোববার (২৯ মার্চ) দুপুরে হিমাগারটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে আশপাশের এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নিকটস্থ স্টেশন থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ধাপে ধাপে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে।

এদিকে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণেও কাজ চলছে। হিমাগারের ভেতরে কোনো শ্রমিক বা কর্মচারী আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার