হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

সভাপতি-সম্পাদকসহ ১০টি পদে বিএনপি, ৪টি পদে জামায়াত

জেলা প্রতিনিধি, ফেনী

ছবি: আমার দেশ

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছে বিএনপি প্যানেল। আর জামায়াত প্যানেল বিজয়ী হয়েছে ৪টি পদে ।

ভোট গণনা শেষে সোমবার দিবাগত রাত (মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি) সাড়ে ১২টার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন মানিক।

নির্বাচনে বিএনপি সমর্থিত আইনজীবী কল্যাণ পরিষদ প্যানেল থেকে সভাপতি পদে ফরিদ উদ্দিন খান নয়ন ও সাধারণ সম্পাদক পদে হাছান মাহমুদসহ ১০ জন নির্বাচিত হন। এ প্যানেল থেকে সহ-সভাপতি পদে মুহাম্মদ শহিদুল ইসলাম ও মো. সামছু উদ্দিন মানিক, অডিটর পদে হুমায়ুন কবীর বাদল, লাইব্রেরি সম্পাদক পদে ইয়াসীন আরাফাত তারেক ও চারটি সদস্য পদে নির্বাচিত হন আবদুল্লাহ আল মামুন জুয়েল, মো. মনির উদ্দিন সোহাগ, আরিফুল ইসলাম এবং মো. আবদুর রহিম সুজন।

আর জামায়াত সমর্থিত আইনজীবী সম্প্রীতি পরিষদ প্যানেল থেকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন বিন ওয়াদুদ, অর্থ সম্পাদক পদে মাহমুদুল হাসান এবং দুটি সদস্য পদে নির্বাচিত হন শাহীদুল হক ও নাঈম উদ্দিন নির্বাচিত হন। আর যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান।

এর আগে উৎসবমুখর পরিবেশে সমিতি ভবনে সোমবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত।

এবার ৩৪৬ জন আইনজীবীর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২৬ জন। এক বছর মেয়াদের কমিটিতে ১৫ পদের বিপরীত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩২ জন প্রার্থী। প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো পৃথক প্যানেলে নির্বাচনে অংশ নেয় বিএনপি ও জামায়াত।

এছাড়া টানা দ্বিতীয়বার নির্বাচনের মাঠে নেই আওয়ামী লীগ প্যানেল। এর আগে আওয়ামী লীগের নেতৃত্বে এক প্যানেল ও বিএনপি-জামায়াত অন্য প্যানেলে নির্বাচন করে আসছিল। ১৭ জানুয়ারি ভোটের তারিখ নির্ধারণ থাকলেও সংসদ নির্বাচনের কারণে ইসির নির্দেশনায় স্থগিত হয়ে যায়।

অতিরিক্ত সাধারণ সভা ডেকে সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত ফেনী জেলা আইনজীবী সমিতির ভোটার সংখ্যা ৩৪৬ জন।

চট্টগ্রাম বোর্ডের আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

মিরসরাইয়ে পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

বাঁশখালীতে পানিবন্দীদের দ্রুত আশ্রয়কেন্দ্রে নেওয়ার উদ্যোগ

কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট চালু

মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা

কমলনগরে দোকানঘরে রক্তাক্ত অবস্থায় ব্যবসায়ী উদ্ধার

বৈরী আবহাওয়ায় সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ

মিরসরাইয়ে পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে যুবকের লাশ উদ্ধার

গোমতী নদীর চর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার