হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুই দিন ধরে ভারি বর্ষণ, সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ভারি বর্ষণ ও পাহাড়ধসের শঙ্কা কারণে রাঙামাটির ঐতিহ্যবাহী ‘সাজেক ভ্যালি’ পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা প্রশাসন।

এদিকে বুধবার সকালে মাইকিং করে সাজেক থেকে ফেরা পর্যটকদের নিজ নিজ হোটেলে থাকার নির্দেশনা দিয়েছে সাজেক আর্মি ক্যাম্প কমান্ডার ।

রাঙামাটি জেলা প্রশাসনের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে ০৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। এসময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীর সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ।

স্থানীয় সূত্রে জানা গেছে মাচালং, বাঘাইহাট, দিঘীনালা এই তিন জায়গায় রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে মঙ্গলবার বিকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছিলেন কুমিল্লা প্রতিনিধি এম হাসান।

তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে টানা বর্ষন হচ্ছে রাঙামাটির সাজেক ভ্যালিতে । পর্যটকরা রিসোর্টের ভেতরে অবস্থান করছেন। বুধবার সকালে ফেরার কথা থাকলেও ভারি বর্ষণ ও পানি বিপদসীমার ওপর দিয়ে যাওয়ায় গাড়ি চলাচল বন্ধ।

সাজেক রুইলুই পাড়া রেস্তোরাঁ ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বলেন, এভাবে বৃষ্টি হলে পর্যটকরা বের হতে পারবে না। এবছর একটানা দুই দিন ভারি বর্ষণ হচ্ছে । তার কারণেই পর্যটকরা আটকে গেছে।

জেডএম

চট্টগ্রাম–দোহাজারী রেললাইন উঁচু করার পরিকল্পনা, জানালেন রেল প্রতিমন্ত্রী

চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা

জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু, মা আহত

ঢাকা-সিলেট মহাসড়কে ২২ কিলোমিটার যানজট

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

চট্টগ্রাম-কক্সবাজারে চার ট্রেনের যাত্রা বাতিল, ফেরত দেওয়া হচ্ছে ভাড়া

কাপ্তাইয়ে পাহাড়ধসে যান চলাচল বন্ধ, বান্দরবানে নিরাপত্তা জোরদার

চট্টগ্রামে জলাবদ্ধতায় স্থবির নগরজীবন

সবার জন্য উন্মুক্ত হলেও মিলছে না কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা