হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে নৌবাহিনীর যৌথ অভিযানে ৮০ হাজার পিচ ইয়াবা জব্দ

স্টাফ রিপোর্টার

কক্সবাজারের টেকনাফ এলাকায় নৌবাহিনীর যৌথ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে লেদা এলাকায় ওই যৌথ অভিযান চালায় বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ। অভিযানিক দলটি কয়েকটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি শুরু করলে ইয়াবা বহনকারী অটোরিকশার চালক তার গাড়িটি রাস্তার ঢালে ফেলে রোহিঙ্গা ক্যাম্পের ভিতর দৌড়ে পালিয়ে যায়।

এ সময় চালকবিহীন ওই অটোরিকশায় তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এসময় ইয়াবা বহনকারী অটোরিকশাটিকেও জব্দ করা হয়। পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত ইয়াবা ও অটোরিকশাটি টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী