হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা নয়: কমরেড সামছুল আলম

স্টাফ রিপোর্টার

সমাজতান্ত্রিক মজদুর পাটি সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম বলেছেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা দেওয়া নয়, দেশি-বিদেশী বিনিয়োগ কারীদের কাছ থেকে পুঁজি সংগ্রহ করে চট্টগ্রাম বন্দরকে আধুনিক করে গড়ে তুলুন। শনিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম সমুদ্র বন্দর কে বিদেশীদের হাতে ইজারা চলবে না। চট্টগ্রাম বন্দর কে আধুনিকি করণ করনের জন্য উন্মুক্ত টেন্ডার এর মাধ্যমে নকশা কারকদের নিয়োগ দিতে হবে। উন্নতর গতিশীল বন্দরের সাথে সমজতা চুক্তি করে চট্টগ্রাম বন্দরের গতি শীলতা ফিরিয়ে আনতে হবে।

তিনি বলেন, দুর্নীতি বন্ধে ট্রান্সপোর্ট গঠন করে দুর্নীতিমুক্ত বন্দর গড়ে তুলতে হবে, বন্দর পরিচালনায় ২০% আমদানি ও রপ্তানি কারকদের অংশীদারিত্ব দিতে হবে।

চট্টগ্রাম বন্দর কে সাম্রাজ্যবাদী থাবা থেকে বাঁচতে হলে বিদেশি নাগরিকদের উন্নয়ন পরিকল্পনা থেকে বহিষ্কার করতে হবে। গণতান্ত্রিক ও প্রগতিশীল চিন্তার রাজনৈতিক দল, ব্যক্তি, সংগঠকদের সাথে আলাপ আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে অতীতের সকল ষড়যন্ত্রকারীদের খুজে বেড় করে দৃষ্টান্ত মূলক বিচারের ব্যাবস্থা করতে হবে।

গোমতী নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান কৃষিমন্ত্রীর

চাঁদপুরে তুচ্ছ ঘটনায় সিএনজি চালক হত্যা

ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের সুযোগ নেই

জাতীয় গ্রিড লাইনে ত্রুটি, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিট বন্ধ

৫০ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

রামুতে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

ঈদ ঘিরে কুমিল্লায় বাড়ছে চুরি-ছিনতাই, আতঙ্কে ক্রেতারা

লামায় লাকড়িবোঝাই গাড়ি খাদে পড়ে নিহত ২