হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিতাসে মামলার আসামি দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় আসামি দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আসামিদের বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কড়িকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের মৃত করিম আলীর ছেলে শাহ আলম সরকার (৪৫) ও জসিম উদ্দিনের ছেলে রুবেল (৩০)। শাহ আলম কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রুবেল কড়িকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সদস্য।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বলেন, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিতাস থানার মামলার এজাহারভুক্ত আসামি। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বসতবাড়ি থেকে আটক করা হয়। আজ তাদের কুমিল্লায় আদালতে পাঠানো হয়।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম