হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ নভেম্বর রোববার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ফজলুল কাদের (৭০) কক্সবাজারের চকরিয়া উপজেলার তরজঘাটা এলাকার বাচা মিয়ার পুত্র।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী ফজলুল কাদের পটিয়ার শান্তিরহাট এলাকায় গাড়ি থামিয়ে আসরের নামাজ আদায় করার জন্য সড়কের পাশে দাঁড়ান। এসময় উল্টো দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পটিয়া জরুরী বিভাগের চিকিৎসক ওই ব্যবসায়ীর অবস্থা দেখে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে। চমেক হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ ওয়াসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, গাড়ির ধাক্কায় গুরুতর আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে নেয়ার পথে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ব্যবসায়ীকে ধাক্কা দেয়া মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় চালককে গ্রেপ্তার করা যায়নি।

সীতাকুণ্ডে যুবদল কর্মীর রক্তাক্ত লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

ভেসে আসা জাহাজের মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের মামলা প্রত্যাহার দাবি

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ১৬ ঘণ্টায় উদ্ধার অপহৃত পারভেজ

মতলব উত্তরে জাটকা রক্ষায় অভিযানে ১৪ জেল আটক

নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার

টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও, লবণ মিল শ্রমিকদের কর্মবিরতি

জাটকা রক্ষায় মোহনপুর নৌ পুলিশের অভিযানে ২৫ জেলে আটক

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর

চাঁদপুরে ৩৬ লাখ টাকার জাটকাসহ ১০ জেলে আটক