হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাতিয়ায় সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়ি ভাঙচুর, গুলিবিদ্ধ ৫

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক এমপি মোহাম্মদ আলীর বাড়িতে হামলা চালিয়েছে ছাত্র জনতা। পরে ওই বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এর আগে ছাত্র-জনতার ওপর মোহাম্মদ আলীর লোকজন হামলা ও গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ড ব্রিকফিল্ড বাজার ও ৬নং ওয়ার্ড লক্ষ্মীদিয়া বড়পোল এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় ছাত্র-জনতা সাবেক এমপি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউসের বড়পোল এলাকার বাড়িতে ভাঙচুর করতে গেলে মোহাম্মদ আলীর লোকজনের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গুলিতে কয়েকজন আহত হয়। আহতরা হলেন হাতিয়া পৌরসভা ৩নং ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে তারিফ উদ্দিন (২২), ১নং ওয়ার্ডের সেলিমের ছেলে আরিফ উদ্দিন (২৫), ৫নং ওয়ার্ডের জাবেরের ছেলে আমিরুল ইসলাম (৩৩), তমরদ্দিন ইউনিয়নের মো. রাফু (২৩) ও একই ইউনিয়নের তানজিম (২৬)।

দিনভর উত্তেজনা চলার পর রাত দেড়টায় ছাত্র-জনতা মোহাম্মদ আলীর দুটি বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে গভীর রাতে নলচিরা ঘাটে মোহাম্মদ আলীর কয়েকটি স্পিডবোট ও ট্রলার পুড়িয়ে দেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাতিয়ার প্রতিনিধি মোহাম্মদ ইউছুফ বলেন, দীর্ঘদিন মোহাম্মদ আলী ও তার দোসরার হাতিয়ার মানুষকে জিম্মি করে রেখেছিল। তাদের নির্যাতন-নিপীড়নে অতিষ্ঠ ছিল এই দ্বীপের মানুষ। হামলা ও ভাঙচুর মানুষের দীর্ঘদিনের ক্ষোভ থেকে হয়েছে।

ইউছুফ আরও বলেন, মোহম্মদ আলীর লোকজন ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। এতে কয়েকজন আহত হয়েছে। তার মতো স্বৈরাচারের স্থান হাতিয়ায় হবে না।

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার