হোম > সারা দেশ > চট্টগ্রাম

একজন স্পোর্টসম্যানকে নিজের ভুল মেনে নিয়েই এগোতে হয়

বিএনপির ‘তারুণ্যের মহাসমাবেশে তামিম ইকবাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির ‘তারুণ্যের মহাসমাবেশে’ প্রথমবারের মতো রাজনৈতিক মঞ্চে হাজির হয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল দিয়েছেন স্পষ্ট ও আত্মবিশ্লেষণমূলক বক্তব্য।

লক্ষাধিক তরুণের উপস্থিতিতে বিকেল সাড়ে ৫টার দিকে মঞ্চে উঠে তামিম বলেন, ওমুকের কারণে খেলতে পারিনি- এ কথাগুলো একজন স্পোর্টসম্যানের ভাষা হতে পারে না। একজন খেলোয়াড়ের বলা উচিত, হয়ত আমার একটা ভুল ছিল, তাই খেলতে পারিনি। সেটিই হওয়া উচিত একজন স্পোর্টসম্যানের দৃষ্টিভঙ্গি।

তামিম ইকবাল বলেন, আমাদের কী ভুল ছিল, সেটা মেনে নিতে হবে। আমরা কোন জায়গায় উন্নতি করতে পারি, সেই জায়গাগুলো চিহ্নিত করতে হবে। আমি হয়ত আর মাঠে নেমে জাতীয় দলে খেলতে পারবো না, কিন্তু আমি চাই অন্যভাবে দেশের খেলাধুলাকে রিপ্রেজেন্ট করতে। ইনশাআল্লাহ, যেদিন আমরা আত্মসমালোচনার সাহস দেখাবো, সেদিন আবার আমরা ১০-১৫ বছর আগের মতো দেশের হয়ে খেলাধুলায় জয়ের ধারা ফিরিয়ে আনতে পারবো।

তিনি আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, চট্টগ্রাম বিএনপি যাঁরা নেতৃত্বে আসবেন, তাঁরা খেলাধুলাকে অগ্রাধিকার দেবেন। যে ধরনের খেলাই হোক না কেন-ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন কিংবা অন্য যেকোনো খেলা-চট্টগ্রামকে এগিয়ে রাখতে হবে।

তামিমের এমন বক্তব্যের সময় সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং দলের সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বিএনপির এই ‘তারুণ্যের মহাসমাবেশ’ শুরু হয় বিকেল ৩টায়। চট্টগ্রাম ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ও তরুণ সমর্থকেরা এতে অংশ নেন। মাঠজুড়ে উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্যেই তামিম ইকবালের বক্তব্যে নতুন মাত্রা যোগ হয়।

দাবি আদায়ে যেন আর কোনো শ্রমিককে প্রাণ দিতে না হয়: শাহজাহান এমপি

৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন এমপি

ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

টেকনাফ স্থলবন্দর খুলছে, মিয়ানমার থেকে পণ্য আসা শুরু

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

মে দিবসেও ছুটি মিলেনি স্টিল মিল শ্রমিকদের

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই

ছাত্রলীগের দেড় মিনিটের মিছিল

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছে ‘মানবতার ভাতের হাঁড়ি’