হোম > সারা দেশ > চট্টগ্রাম

তনু হত্যা মামলার প্রথম আসামি ৩ দিনের রিমান্ডে

জেলা প্রতিনিধি, কুমিল্লা

১০ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলার প্রথম আসামি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার বিকেলে তাকে কুমিল্লা সদর কোর্ট- ১ এ হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে পিবিআই ঢাকার তদন্তকারী কর্মকর্তা তারিকুল ইসলাম তাকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে কুমিল্লা সদর আদালতে হাজির করেন। ৬ এপ্রিল, চাঞ্চল্যকর তনু হত্যা মামলার সপ্তম তদন্তকারী কর্মকর্তা তিন সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার আগে অনুমতি চেয়েছিলেন।

আদালত কর্মকর্তাদের মতে, এ পর্যন্ত ৮০টি শুনানির তারিখ পেরিয়ে গেছে এবং চারটি সংস্থার সাতজন তদন্তকারী কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন।

বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে হাজির হয়েছেন। কুমিল্লা কোর্টের ইন্সপেক্টর মোঃ মাহমুদুর রশিদ বলেন, আজ বিকেল পাঁচটার দিকে আদালতে উঠানো হয় ।‌ আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে ।

জেডএম

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য