হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৭ বছর পর খোঁজ মিললো সৌদি প্রবাসী হায়দার আলীর

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

১৭ বছর আগে সৌদি আরবে থাকাকালীন হায়দার আলী নিখোঁজ হন। সম্প্রতি এক টিকটকের সূত্রে পাকিস্তানের পেশোয়ার রাজ্যের একটি মানসিক হাসপাতালে তার সন্ধান পাওয়া যায়।

হায়দার আলী রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুরা গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে। ২০০৯ সালে সৌদি আরবে মক্কায় মুদি দোকানে কর্মরত অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে নিখোঁজ হন তিনি। পরিবার ও আত্মীয়-স্বজন বহু চেষ্টা করেও তার খোঁজ পাননি। স্ত্রী ও তিন সন্তানসহ সবাই তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন।

সম্প্রতি ‘টিকটক’ প্ল্যাটফর্মে প্রকাশিত হয় এক মানসিক রোগীর ভিডিও! ভিডিওতে থাকা ব্যক্তিকে দেখে সন্দেহ হয় তারই খালাতো ভাইয়ের। তিনি এখন দুবাই প্রবাসী। ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করে তিনি নিশ্চিত হন, ভিডিওতে থাকা ব্যক্তিই নিখোঁজ হায়দার আলী। পরে

পরিবারের সদস্যদের কাছে ভিডিওটি পাঠালে তারা নিশ্চিত হন ভিডিওতে থাকা ব্যক্তি হায়দার আলী।

খোঁজ নিয়ে জানা যায়, তিনি বর্তমানে পাকিস্তানের পেশোয়ারে মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্ত্রী নূর আয়েশা বেগম বলেন, ‘স্বামীকে ভিডিওতে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ি। এতদিন পর তার সন্ধান পাওয়া আমাদের জন্য অলৌকিক ঘটনা। আমার এখন একটাই চাওয়া, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা। আমি প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করছি।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য