হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগ নেতা চাইলেন ধানের শীষে ভোট

সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ

সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, তর্ক-বিতর্ক থামছেই না। এবার চট্টগ্রামের পটিয়া আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা।

গত সোমবার উপজেলার ধলঘাট ইউনিয়নে ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক এনামের সঙ্গে প্রচারে দেখা গেছে একই ইউনিয়নের আওয়ামী লীগের অর্থ সম্পাদক ব্যবসায়ী শফিউল আলম বাদশাকে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ওঠে সমালোচনার ঝড়।

বিগত আওয়ামী লীগ আমলে তিনি ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছেন। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান না করে এভাবে প্রচারণায় অংশ নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। ওই ব্যবসায়ী পটিয়ার সাবেক আওয়ামী লীগের এমপি সামশুল হক চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবেও এলাকায় পরিচিত।

বিএনপির অনেক নেতাও এ নিয়ে সমালোচনা করেছেন। তারা বলছেন, সুদিনে এখন সবাই বিএনপি সেজে বসে আছে। এটা দলের জন্য অশনিসংকেত। ত্যাগীদের বাদ দিয়ে নতুনদের প্রাধান্য দিলে দলে বিশৃঙ্খলাও দেখা দিতে পারে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে শফিউল আলম বাদশা আমার দেশকে বলেন, ‘আমি একজন ব্যবসায়ী। সবার সঙ্গে থাকতে হয়।’ সামাজিক মাধ্যমে সমালোচনা চলছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ব্যস্ত আছেন বলে কল কেটে দেন।

১৮ ঘণ্টা পর দুই বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

এক কোটি দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: নুরুল হক

জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করা হচ্ছে: জামায়াত এমপি

আরাকান আর্মির হাত থেকে ১৪ জেলেকে ফিরিয়ে আনলো বিজিবি

কৃষকদের মনেপ্রাণে বিশ্বাস করে বিএনপি সরকার: কৃষিমন্ত্রী

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রমোশন পেয়ে মহানগর ছাত্রদলে

বিএনপি নেতার চাঁদাবাজি মামলায় যুবদল নেতা গ্রেপ্তার‎

রামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

চট্টগ্রামে ১৫০ রাউন্ড বিদেশি পিস্তলের গুলিসহ গ্রেপ্তার ২

দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক