হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভাষা আন্দোলনের চেতনা রাষ্ট্র ও রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা সময়ের দাবি

চট্টগ্রামে আলোচনা সভায় শাহজাহান

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। জাতির মর্যাদা রক্ষায় অন্যায়ের বিরুদ্ধে শ্রমিক জনতাকে সোচ্চার হতে হবে। ভাষা আন্দোলনের মূল শিক্ষা ছিল অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং অধিকার আদায়ের সংগ্রাম। আজ সেই চেতনাকে রাষ্ট্র ও রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠা করা সময়ের দাবি।

শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকার আদায়ের আন্দোলন ছিল না, এটি ছিল বৈষম্যমূলক শাসনব্যবস্থা ও সাংস্কৃতিক দমননীতির বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে—জাতির মর্যাদা রক্ষা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি আরো বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন থেকে চব্বিশের ৩৬ জুলাই আমাদের ইতিহাসে এক অনন্য অর্জন। জুলাইয়ের চেতনা হলো ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ। জুলাইয়ের চেতনা ভূলুণ্ঠিত হলে শহীদের আত্মত্যাগ বিপন্ন হবে। জুলাইকে ধারণ করতে হবে আমাদের।

শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এসএম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

রামগঞ্জ বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের শ্রদ্ধা, আটক করতে পারেনি পুলিশ

গণভোট অস্বীকার করলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে: রেজাউল করিম

মতপার্থক্য থাকতে পারে, দেশের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে

কাস্টমসের অভিযানে ২৭০ কার্টন সিগারেট ও ১৫ মোবাইল জব্দ

বেতন-ভাতা না নেওয়ার ঘোষণা কৃষিমন্ত্রীর

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা, যা বললেন রুমিন ফারহানা

শপথের প্রয়োজন নেই, সংসদে বসামাত্রই হ্যাঁ কার্যকর হবে

তারাবির নামাজরত শিবির নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদ

কর্ণফুলীতে জামায়াত ও যুবদল-ছাত্রদল পাল্টাপাল্টি হামলা, আহত ৯