হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের আগুনে পুড়ল ঘর, অগ্নিদগ্ধ হলেন জামায়াত কর্মী

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের চররমণী মোহন এলাকায় এক জামায়াত কর্মীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। আগুনে আব্বাছ উদ্দিন নামের এক জামায়াত কর্মীর শরীর পুড়ে গুরুতর আহত হয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত।

এর আগে ভোররাতে সদর উপজেলার চররমণী মোহন ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় আব্বাছ উদ্দিন নামের এক জামায়াত কর্মী দগ্ধ হয়েছেন। তার শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন দগ্ধ আব্বাছ উদ্দিনের স্বজনেরা। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আব্বাছকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযোগ তুলে আব্বাস উদ্দিনের স্বজনেরা জানিয়েছেন, আজ ভোররাতে কেউ তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তের দেওয়া আগুনে তাদের বসতঘরটি পুড়ে যায় বলে জানিয়েছেন তারা।

তারা আরও জানান, ঘরের অন্য সদস্যরা বের হতে পারলেও আব্বাছ গভীর ঘুমে থাকায় দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন এসে আব্বাছকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অরূপ পাল জানান, আব্বাছের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।

ঘটনাটি সম্পর্কে লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত জানিয়েছেন, আগুনের ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, ভোটকেন্দ্রিক শত্রুতা করে জামায়াত কর্মীর ঘরে আগুন লাগানো হয়েছে। আমাদের কর্মী আব্বাছ উদ্দিন আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তরিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ

খাগড়াছড়িতে ত্রিপুরাদের বর্ষবরণ বৈসু উৎসব শুরু

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে অবসরপ্রাপ্ত কনস্টেবলের মৃত্যু