হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না: জালাল উদ্দিন এমপি

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর)

চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন বলেছেন, মাদক একটি সামাজিক সমস্যা। এটি দেশ, জাতি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই সকলকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মাদক কারবারিদের কোনো ছাড় দেয়া হবে না।

শনিবার চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যারা মাদক সেবন করে এবং বিক্রি করে তারা দেশ ও জাতির শত্রু। এ পথ থেকে ফিরে আসার জন্য তাদেরকে বুঝাতে হবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তবেই আমরা একটি মাদকমুক্ত সমাজ ও দেশ গড়তে পারবো।

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদ্বীপ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আজারুল হক মুকুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুল হুদা ফয়েজী ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদকে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী