হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ, উদ্ধারকারী ট্রেন পৌঁছেছে

আমার দেশ অনলাইন

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পাঁচ ঘণ্টা পর উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে দুর্ঘটনার পর থেকে মেইল ট্রেনটি দুর্ঘটনাস্থলে আটকে আছে।

ট্রেনটি উদ্ধার করতে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, দুর্ঘটনার পর আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ঘটনস্থলে পৌঁছেছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যেই উদ্ধারকাজ শুরু করতে পরব।

তিনি আরও বলেন, ঈদের দিন মূলত এই মেইল ট্রেনই চলাচল করে। ঈদের পরদিন থেকে শিডিউল অনুযায়ী সব ট্রেন চলাচল করবে। যেহেতু দুর্ঘটনাটি ঈদের দিন রাতের, তাই কোথাও কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় কিংবা ট্রেন আটকে থাকার ঘটনা ঘটেনি।

ঢাকা এবং চট্টগ্রাম থেকে শিডিউল অনুযায়ী যেসব ট্রেন ছাড়বে, সেগুলো কুমিল্লায় পৌঁছাতে কিছুটা সময় লাগবে। আশা করি ততক্ষণে ট্রেনটি উদ্ধার করা সম্ভব হবে।

শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেনের সংঘর্ষ হয়। এতে ১২ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈদগাঁওয়ে চার সন্তানের জননীর আত্মহত্যার অভিযোগ

মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার

দ্রুত ও নির্ভুল তথ্য খুনিদের কাছে পৌঁছায় কীভাবে

হোমনায় সাংবাদিককে মিথ্যা মামলা ও হাতকড়া পরানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ বিএনপি নেতার