হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা থেকে ১ কোটি বিশ লাখ টাকার ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ১০ বিজিবি। শনিবার রাত সাড়ে নয়টায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। ১০ বিজিবির অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে নয়টায় জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থানে ৪০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

কর্নেল মীর আলী এজাজ জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’