হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দুই ইউপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান

উপজেলা প্রতি‌নি‌ধি, কুতুব‌দিয়া (কক্সকাজার)

কুতুব‌দিয়ায় অব‌শেষে কৈয়ার‌বিল ও আলী আকবর ডেইল ইউনিয়ন প‌রিষ‌দে ভারপ্রাপ্ত চেয়ারম‌্যানের দা‌য়িত্ব দেয়া হলো দুই প‌্যা‌নেল চেয়ারম‌্যান‌কে। র‌বিবার কক্সবাজার জেলা প্রশাস‌কের কার্যালয় থে‌কে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হ‌য়ে‌ছে ব‌লে সং‌শ্লিষ্ট প‌রিষদ সূত্র জা‌নি‌য়েছে।

গত ফেব্রুয়া‌রি থে‌কে কৈয়ার‌বিল ইউপি চেয়ারম‌্যান আজমগীর মাতবর ও আলী আকবর ডেইল ইউপি চেয়ারম‌্যান মোহাম্মদ জাহাঙ্গীর সিকদার প‌রিষ‌দে অনুপ‌স্থিত র‌য়ে‌ছেন। স্থানীয় আওয়ামী লী‌গের এই দুই নেতার (চেয়ারম‌্যান) লাপাত্তার বিষ‌য়ে দৈ‌নিক আমার দে‌শে একটি রিপোর্ট প্রকাশ হওয়ার পর উপ‌জেলা ও জেলা প্রশাসন সিদ্ধা‌ন্তে আসেন। উভয় প‌রিষ‌দের ইউপি সদস‌্যরা রেজুলেশন সহকা‌রে জেলা প্রশাসক‌কে লি‌খিতভা‌বে জানান।

কৈয়ার‌বিল ইউপির প‌্যা‌নেল চেয়ারম‌্যান শ‌ফিউল আলম জানান, চেয়ারম‌্যান প্রায় ৬ মাস অনুপ‌স্থিত থাকায় ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান হি‌সে‌বে তা‌কে দা‌য়িত্ব পাল‌নের এক‌টি অর্ডার হয়ে‌ছে রোববার। লি‌খিত অর্ডার নির্বা‌হী অফিসার পে‌লে তার মাধ‌্যমে দ‌া‌য়িত্ব বু‌ঝে নি‌তে পার‌বেন।

ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান হি‌সে‌বে ম‌নোনীত কৈয়া‌রবিল ইউপির শ‌ফিউল আলম ইউনিয়ন বিএন‌পির সভাপ‌তি ও আলী আকবর ডেইল ইউপির ম‌নোনীত ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান ইউনিয়ন বিএন‌পির সাধারণ সম্পাদক ব‌লে জানা গে‌ছে।

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’