হোম > সারা দেশ > চট্টগ্রাম

পেকুয়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন ড. খালিদ হোসেন

উপজেলা প্রতিনিধি (পেকুয়া) কক্সবাজার

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া বাজার সংলগ্ন এলাকায় নির্মাণ করা হয়েছে তিনতলা মডেল জামে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। গণপূর্ত অধিদপ্তর এর নির্মাণকাজ সম্পন্ন করে।

সোমবার সকাল ১০টায় এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রধান অতিথি হিসেবে এই মডেল মসজিদ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের মাধ্যমে সমাজের অপরাধ প্রবণতা কমে আসবে।

মসজিদ কমিটির সভাপতি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বারবাকিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান।

চট্টগ্রাম গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার, প্রকল্প পরিচালক (জেলা, উপজেলা) ফেরদৌস-উজ-জামান, ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা ডিডি ফাহমিদা বেগম, ইসলামিক ফাউন্ডেশন পেকুয়া উপজেলা সুপারভাইজার নুরুল হক সিকদারসহ স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন।

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অসহায়দের মুখে তৃপ্তির হাসি ফোটাচ্ছে ‘মানবতার ভাতের হাঁড়ি’

গ্যারেজে আগু‌নে পু‌ড়লো ২২‌টি টমটম

দেশকে বিভক্ত করার রাজনীতিতে অপশক্তি সক্রিয়: মিয়া গোলাম পরওয়ার

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার

‎পরশুরামে চাইনিজ কুড়ালসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার