হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে বিএনপি নেতার দোকানে নির্মাণসামগ্রী কিনতে চাপ প্রয়োগ

হুমকি দিয়ে বন্ধ করা হলো নির্মাণকাজ

জেলা প্রতিনিধি, ফেনী

হুমকিদাতা শাহাবুদ্দিন - ছবি: আমার দেশ

ফেনীতে বিএনপি নেতার কাছ থেকে নির্মাণসামগ্রী কিনতে রাজি না হওয়ায় বাড়ির কাজ বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার শহরতলীর লালপুল এলাকার ভুক্তভোগী মো. ইলিয়াছ এ অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার সুলতানিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে নতুন বাড়ি নির্মাণ শুরু করেন মো. ইলিয়াছ।এরপর ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তার কাছ থেকে নির্মাণসামগ্রী কিনতে ইলিয়াছকে চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেন। একই সঙ্গে কাজ করতে হলে চাঁদা দাবি করেন।

ভুক্তভোগী ইলিয়াছ সাংবাদিকদের বলেন, শাহাবুদ্দিনের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্রমিকদের হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং তার সঙ্গে দেখা করতে বলা হয়।

শ্রমিক সুপারভাইজার রনি জানান, অভিযুক্ত ব্যক্তি মোটরসাইকেলে এসে কাজ করতে নিষেধ করেন এবং পুনরায় কাজ করলে ‘খবর আছে বলে’ হুমকি দেন।

জানতে চাইলে অভিযুক্ত শাহাবুদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি শুধু নির্মাণসামগ্রী ক্রয় করতে বলেছেন।

ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, কোনো পদধারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি নেতা হুমায়ুন-শাহীনের নেতৃত্বে মহাসড়কে চাঁদাবাজি, আটক ৯

মতলবে চাঞ্চল্যকর শাকিলা হত্যার রহস্য উদঘাটন

সাতকানিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

চট্টগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা

জানাজা শেষে জয়নুল আবেদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন

সীতাকুণ্ডে প্রশাসনের অভিযানে জব্দ ৯ ড্রেজার, আটক ১৩

নবীনগরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার

কক্সবাজারে গ্যাস পাম্পে বিস্ফোরণ, বার্ন ইউনিটে ভর্তি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক

রামগঞ্জে ভাবির মৃত্যুর খবর শুনে মারা গেলেন দেবর

কক্সবাজারে গ্যাস পাম্পের আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে