হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ বিএনপি কর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামের খুলশী থানার কুসুমবাগ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ বিএনপি কর্মী জিহাদ মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (২১ মার্চ) দিবাগত রাতে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম ও নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যা গুলিবর্ষণের মাধ্যমে সহিংসতায় রূপ নেয়। এতে জিহাদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান জানান, ব্যানার লাগানো নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওইসময় গুলিবিদ্ধ হন জিহাদ নামে ওই কর্মী। চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা গেছেন।

গণশুনানিতে ক্ষুদ্র ঋণের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলেন তৃণমূলের নারীরা

চট্টগ্রামে গাড়ি কমেছে ৩০ শতাংশ, ভাড়া বেড়েছে ৪০ ভাগ

গণভোট বাস্তবায়নের দাবিতে ফেনীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ কর্মসূচি

র‌্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২, কাভার্ড ভ্যান জব্দ

কাপ্তাই হ্রদে ভাসলো বিজু ফুল, নৃ-গোষ্ঠীদের বর্ষবরণ উৎসব শুরু

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী আরো দুই জাহাজ

মস্তিষ্কে রক্তক্ষরণে চবি শিক্ষার্থী জীবক চাকমার মৃত্যু

নদীতে ফুল নিবেদনের মধ্য দিয়ে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের বিষু উদ্‌যাপন

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

কাপ্তাইয়ের সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বিষু উৎসব শুরু