হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সভাপতিসহ ৫ পদে নীল দল, সম্পাদকসহ ৯ পদে সাদা দল জয়ী

জেলা প্রতিনিধি, নোয়াখালী

ছবি: আমার দেশ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালী আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত নীল প্যানেল সভাপতিসহ পাঁচটি পদে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচনে সভাপতিসহ ১৫টি পদের মধ্যে পাঁচটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’ জয়ী হয়েছে। এদিকে আওয়ামী লীগ সমর্থিত ‘সাদা প্যানেল’ সাধারণ সম্পাদকসহ ৯টি পদে বিজয়ী হয়েছে। এ ছাড়া জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে সদস্য পদে একজন জয়ী হয়েছেন।

নির্বাচনে বিজয়ী হলেন যারা : নীল প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সফিক উল্লাহ সুমন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট সালেহ উদ্দিন, সদস্য পদে অ্যাডভোকেট নুর আলম, অ্যাডভোকেট শুভ প্রমুখ।

সাদা প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোশাররফ হোসেন মাসুদ, সহসভাপতি পদে অ্যাডভোকেট মো. সহিদ হোসেন ও অ্যাডভোকেট আশরাফুল ইসলাম মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট গিয়াস উদ্দিন বাবুল।

ট্রেজারার পদে অ্যাডভোকেট জায়েদ হোসেন দিদার, আপ্যায়ন সম্পাদক পদে অ্যাডভোকেট নুর হোসেন সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট নিজাম উদ্দিন পলাশ এবং সদস্য পদে অ্যাডভোকেট আদিল আমিন ও অ্যাডভোকেট মোকাদ্দেস হাসান বিজয়ী হয়েছেন।

কক্সবাজারে বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল, সঙ্গে এরদোয়ানপুত্র বিলাল

চান্দিনায় অগ্নিদগ্ধদের পাশে দাঁড়ালেন এমপি শাওন

টাকার বিনিময়ে মুক্তি, না দিলে চালান: ওসি আজাদের বিরুদ্ধে মিলল সত্যতা

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা

পরশুরামে ৪-৫ গুণ বেশি দামে ইজারা

রামুতে ৭০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

রেকর্ড আমদানি তবু রমজানে নিত্যপণ্যের বাজার অস্থির

ধানের শীষে ভোট দেওয়া সেই তালাকপ্রাপ্ত নারী ও সন্তানের দায়িত্ব নিল বিএনপি

রাঙ্গুনিয়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

ফেনী শহর ছাত্রশিবিরের দায়িত্বে মাজহার ও শফিক