হোম > সারা দেশ > চট্টগ্রাম

দেবিদ্বারে বিএনপি নেতার বাগানবাড়িতে দুর্বৃত্তদের আগুন

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

প্রতীকী ছবি

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধামতী ইউনিয়ন বিএনপির সভাপতির বাগানবাড়ি পুড়ে গেছে। এ ঘটনাকে ঘিরে উপজেলা জুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ১৩নং ধামতী ইউনিয়নের বিএনপি সভাপতি শাহজাহান কবিরের বাগানবাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে একদল দুর্বৃত্ত বাগানবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে। এতে বাগানবাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন লাগার পরপরই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতারা।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এক ফেসবুক পোস্টে বলেন, ১৩ নং ধামতী ইউনিয়নের মো. শাহজাহান কবিরের বাগানবাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা চরম নিন্দনীয়, ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। রাজনৈতিক প্রতিহিংসা কিংবা ব্যক্তিগত আক্রোশ থেকে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্ধকারের আড়ালে থেকে আগুন দিয়ে সন্ত্রাস সৃষ্টি করার অপচেষ্টা আসলে আইন-শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে থানা থেকে পুলিশ ঘটনাস্থল গেছে, তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎পরশুরামে পুকুরে কীটনাশক দিয়ে ১০ টন  মাছ নিধন

আধিপত্য বিস্তারে সংঘর্ষে যুবদলকর্মীর কবজি বিচ্ছিন্ন

হাইমচরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর যা বললেন

চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কুমিল্লার নিমসার বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল সওজ

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

লালমাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

‎রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার