হোম > সারা দেশ > চট্টগ্রাম

২০২৯ সালের মধ্যে ৪ লেনে উন্নীত হবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

সংসদ অধিবেশনে সড়কমন্ত্রী

প্রতিনিধি, চট্টগ্রাম দক্ষিণ

ফাইল ছবি

জাতীয় সংসদে উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ২০২৯ সালের মধ্যে চার লেনে উন্নীত করার কাজ সম্পন্ন করা হবে।

সংসদের চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরীর উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক। ইতোমধ্যে এই মহাসড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। “হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (পেজ-১)” এর আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার অংশ চার লেনে প্রশস্তকরণের প্রকল্প ডিপিপি অনুমোদন পেয়েছে এবং ২০২৯ সালের মধ্যে এ অংশের কাজ শেষ হবে—এমন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ প্রকল্পের আওতায় প্রায় ২ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ একটি ৬ লেনের ফ্লাইওভারও নির্মাণ করা হবে। অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের জন্য বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) চলমান রয়েছে। এ বিষয়ে জাইকার (JICA) সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে ডিপিপি অনুমোদনের আশা প্রকাশ করেন মন্ত্রী।

মন্ত্রী স্বীকার করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি একটি দুর্ঘটনাপ্রবণ সড়ক। তিনি বলেন, ইতোমধ্যে দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে এবং সেসব স্থানে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এসব পদক্ষেপ বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে ৭১ বিধিতে সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ দিয়ে শাহজাহান চৌধুরী মহাসড়কটিকে জরুরি ভিত্তিতে ৬ লেনে উন্নীত করার দাবি জানান। প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি সড়কটির কৌশলগত গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, চারদলীয় জোট সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালোদা জিয়া এই সড়ককে এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছিলেন। বর্তমানে সমুদ্রবন্দর ব্যবহার, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং গুমধুমসহ সীমান্তবর্তী এলাকার সঙ্গে সরাসরি যোগাযোগের স্বার্থে সড়কটির উন্নয়ন অত্যন্ত জরুরি।

যদিও সরকার আপাতত মহাসড়কটিকে চার লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে, ভবিষ্যতে এটিকে ছয় লেনে উন্নীত করার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সংসদে আলোচনায় অংশ নেওয়া অন্যান্য সদস্যরাও মহাসড়কটির দ্রুত উন্নয়ন এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করার ওপর জোর দেন।

চট্টগ্রাম নগরীতে ৩ লাখ শিশু পাবে হাম-রুবেলা টিকা

চট্টগ্রামে কলেজছাত্রকে নির্মমভাবে হত্যার অভিযোগ

জানালা খুললেই তামাকের ধোঁয়া, অসুস্থ হয়ে পড়ছে পাশের মানুষ

টেকনাফে শিকলবন্দি অপহৃত দুই যুবক পালিয়ে এসেছেন

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত পথচারী

২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উখিয়ায় ইজারার নামে চাঁদাবাজির অভিযোগ, ক্ষোভ ব্যবসায়ীদের

কক্সবাজারে স্ত্রীকে নৃশংসভাবে হত্যাকারী সাইফুল গ্রেপ্তার

রামুতে ৪০ হাজার ইয়াবাসহ চালক আটক

মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ বোট জব্দ