হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় তিন হাজার ইয়াবা, ৩০ লাখ টাকাসহ আটক ১

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পাঁচথুবি ইউনিয়নের শুভপুর এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে।

আটক যুবক মো. রিয়াজ (৪০) পাঁচথুবি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শুভপুর এলাকার মৃত আলী মিয়ার ছেলে।

২৯ জুন রাতে সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্যের ভিত্তিতে এ অভিযানটি পরিচালনা করেন সেনাবাহিনীর সদস্যরা। বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ ৩০ লাখ টাকাসহ তাকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের শুভপুর এলাকায় গোমতী নদীর দক্ষিণ পাড়ের আইলের রাস্তার দক্ষিণ পাশে মৃত আলী মিয়ার বাড়ির সামনে একটি দোকানে চালের ড্রামের মধ্যে গোপনে রাখা হয়েছিল বিপুল পরিমাণ ইয়াবা। একই ব্যক্তির মায়ের খাটের নিচ থেকে ২ হাজার ৯৫০ পিস ইয়াবা, নগদ ৩০ লাখ টাকা, ৬টি দা ও চাপাতি উদ্ধার করা হয়।

অভিযানের সময় এক আসামি পালিয়ে যায়। তিনি ঢাকার মোহাম্মদপুর এলাকার বিহারি ক্যাম্পের সামনের মৃত শামীমের ছেলে মোহাম্মদ রাশেদ (৩৫)।

সেনাবাহিনীর সদস্যরা জানান, এই ধরনের অভিযানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতেও মাদকবিরোধী লড়াইয়ে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার