হোম > সারা দেশ > চট্টগ্রাম

চেম্বার নির্বাচনে পরিবারতন্ত্র পুনর্বহালের অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (চিটাগাং চেম্বার) আসন্ন নির্বাচনকে ঘিরে পরিবারতন্ত্র পুনর্বহালের অভিযোগ তুলেছে চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজ। সংগঠনের আহ্বায়ক এস এম নুরুল হক বলেছেন, ‘অতীতে বাতিল হওয়া টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের সদস্যদের পুনর্বহালের মধ্য দিয়ে আবারও চেম্বার দখলের অপচেষ্টা চলছে।’

বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে সচেতন ব্যবসায়ী সমাজ ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, ব্যবসায়ীদের আন্দোলনের মুখে মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শেষে যেসব টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ অকার্যকর প্রমাণিত হয়েছিল, সেগুলো বাতিল করা হয়েছিল। কিন্তু এবার ওইসব গ্রুপের সদস্যদের পুনর্বহাল করে চেম্বারের নির্বাচন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এতে ব্যবসায়ীদের প্রকৃত প্রতিনিধিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চট্টগ্রাম-১১ আসনের সাবেক এমপি এম এ লতিফের ছেলে ও আত্মীয়স্বজনেরা বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে ভোটার হয়েছেন। এর মধ্যে রয়েছেন ওমর মুক্তাদির, যিনি খুলশীতে বসবাস করলেও পটিয়া অ্যাসোসিয়েশনের ভোটার হয়েছেন; আবছার হাসান চৌধুরী জসিম, যিনি রাঙ্গুনিয়া অ্যাসোসিয়েশনের ভোটার; মোহাম্মদ মনির উদ্দিন, লতিফের সম্বন্ধীর মেয়ের জামাই, হাটহাজারী অ্যাসোসিয়েশনের ভোটার, সাজ্জাদ উন নেওয়াজ, ফেনীর বাসিন্দা হলেও বোয়ালখালী অ্যাসোসিয়েশনের ভোটার, আকতার পারভেজ হিরু, পিএইচপি চেয়ারম্যান সুফি মিজানুর রহমানের ছেলে, চিটাগাং মিল্ক ফুড থেকে ভোটার, মোস্তাফিজুর রহমান, স্মার্ট গ্রুপ চেয়ারম্যান ও এম এ লতিফের বেয়াই, চিটাগাং ডাইস অ্যান্ড কেমিক্যালস থেকে ভোটার, এবং এস এম সাইফুল আলম, চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএনপিপন্থী একমাত্র প্রার্থী, চিটাগাং টায়ার টিউব থেকে ভোটার।

নুরুল হক অভিযোগ করেন, চেম্বারের এক সাবেক সভাপতি নিজে আগে প্রকাশ্যে টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ বাদ দেওয়ার পক্ষে মত দিলেও এবার লতিফপন্থীদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সক্রিয় ভূমিকা নিয়েছেন। তিনি বলেন, নিজে পরাজিত হওয়ার পরও এখন আবার পরিবারের স্বার্থে অন্যায়ভাবে বাতিল হওয়া সংগঠনগুলোর সদস্যপদ ফিরিয়ে দিয়েছেন।

চট্টগ্রাম সচেতন ব্যবসায়ী সমাজের আহ্বায়ক নুরুল হক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই সব স্বৈরাচারী অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। বাতিল হওয়া টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ সদস্যদের নির্বাচন থেকে বিরত রাখা না হলে আমরা ব্যবসায়ীরা তীব্র আন্দোলন ও প্রতিবাদ গড়ে তুলব।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম