হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে মজুমদার বাড়ির পাশের পুকুরে বুধবার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই বাড়ির রাসেল মজুমদারের মেয়ে সামিরা আক্তার (১২) ও সাইফুল মজুমদারের মেয়ে সাফা মারওয়া (৭)। প্রতিবেশী যুব নেতা ইমরান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামিরা আক্তার ও সাফা মারওয়া পরিবারের সদস্যদের অগোচরে দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাদের দুজনকে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। পরে আরেক শিশুর কথামতো পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে প্রথমে সামিরা আক্তার ও পরে সাফা মারওয়ার লাশ পাওয়া যায়। মুহূর্তের মধ্যেই পরিবারে নেমে আসে শোকের আহাজারি।

একই বাড়ির যুব নেতা ইমরান মজুমদার বলেন, 'পুকুরে গোসল করতে নেমে ভাতিজি সামিরা আক্তার ও সাফা মারওয়ার মৃত্যু হয়েছে।'

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, 'শুনেছি পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদের হাসপাতালে আনা হয়নি।'

মুসলিম নির্যাতন বন্ধ না হলে ভারতের অখণ্ডতা রক্ষা পাবে না: হেফাজত আমির

পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ফেনীর আলোচিত সেই এসপিকে যোগদানের আগেই প্রত্যাহার

শিয়ালের মাংস বিক্রি, ২ জনকে জরিমানা

শিক্ষক পরিবারের উপর হামলা, ছাত্রদল নেতা কারাগারে

চাটখিলে পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ নিধন

দখল, দূষণ ও অব্যবস্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে গুলিয়াখালী সমুদ্রসৈকত

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভার-চসিক-ইপসা চুক্তি নবায়ন

শিক্ষকদের দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

চট্টগ্রামে একিভূত ব্যাংকের বিভিন্ন শাখায় আমানতকারীদের অবস্থান