হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহরাস্তিতে বাবার ঘরে আগুন, ছেলে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

ছবি: আমার দেশ

চাঁদপুরের শাহরাস্তিতে বাবার বসতঘরে আগুন দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় ছেলে মনির হোসেন বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শাহরাস্তি থানার পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বিশারা (শামছুল মুহুরীর বাড়ি) এলাকার বাসিন্দা মনির হোসেন বাবুকে গ্রেপ্তার করে। মামলার বাদী ও অভিযুক্তের বাবা আ. মমিনের অভিযোগ, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার, স্ত্রীকে মারধর এবং প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিত।

স্থানীয়ভাবে একাধিকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তার আচরণে পরিবর্তন আসেনি।

অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই স্ত্রীর ওপর হামলার ঘটনায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই ঘটনার জের ধরে ২৬ জুলাই গভীর রাতে মনির হোসেন বাবু তার বাবার বসতঘরে আগুন দেন বলে অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে ঘরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রসহ পুরো ঘর পুড়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, বসতঘরে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এমএইচ

আট দিন ধরে পাহাড়ে বন্দি, উদ্ধার জিম্মিদের বর্ণনায় নির্যাতনের চিত্র

সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধে ধস, চরম দুর্ভোগে মানুষ

কুমিল্লায় ওয়াকফের শতকোটি টাকার জমিতে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

চাঁদপুরে আওয়ামী লীগ সভাপতিসহ ৩০ নেতাকর্মী আটক

সাত বছরের সামিরকে চাপা দিয়ে পালাল অটোরিকশা

মাইশার মৃত্যুর পর বসানো রাম্বল স্ট্রিপও টিকল না, ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

ব্যবসায়ীকে গাড়ি থামিয়ে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

চাঁদপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’