হোম > সারা দেশ > চট্টগ্রাম

পলাতক আ.লীগ নেতা শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)

নোয়াখালী হাতিয়ায় শ্বশুরবাড়ি থেকে এক পলাতক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দিন বেদন সন্দ্বীপ উপজেলা আ.লীগের সভাপতি। তিনি সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান করে পুলিশের একটি টিম। এসময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে বেদনকে পালিয়ে থাকা অবস্থায় আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সাথে থাকা আরো ১৫-২০ জন সহযোগী।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আলাউদ্দিন বেদনকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। তার সাথে থাকা সহযোগীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে