হোম > সারা দেশ > চট্টগ্রাম

শাহরাস্তিতে মরা গরুর মাংস বিক্রি, ১০ হাজার জরিমানা

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া বাজারে মরা গরুর মাংস বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

রোববার সকালে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলমকে পাঠালে তারা ঘটনার সত্যতা নিশ্চিত হন। এসময় সবার উপস্থিতিতে মাংসগুলো জব্দ করে মাটিতে পুঁতে দেয়া হয়।

মরা গরুর মাংস বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী হেলাল উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার।

স্থানীয়রা জানান, মাংস বিক্রেতা হেলাল উদ্দিন দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছে। তারা এই অসাধু ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

ফেনীতে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুতে ৩ চিকিৎসকের নামে মামলা

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে : জ্বালানি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা, দুই বোন গুলিবিদ্ধ

রামগঞ্জে ৯২ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

চার জাহাজে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল

সিডিএ চেয়ারম্যান পদ পেতে দৌড়ঝাঁপ ৮ বিএনপি নেতার

উখিয়ায় পাকা ভবন উচ্ছেদে বন বিভাগের মামলা

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে জরিমানা ২ লাখ, ১৫ দিনের কারাদণ্ড

হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ, মুদি দোকানদার আটক

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, মামলা