হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ভ্যানসহ ৩ ডাকাত আটক

উপজেলা প্রতিনিধি, শাহরাস্তি (চাঁদপুর)

চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোররাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামে আটকের এ ঘটনা ঘটে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, ভোররাতে পুলিশের একটি টিম ওই ইউনিয়নের আয়নাতলী গ্রামে অভিযান চালায়। ওই সময় আয়নাতলী পুরাতন বোটঘর ঠাকুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর একটি পিকআপ ভ্যানসহ ৫/৬ জন ডাকাত সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ভ্যান ও ডাকাতির সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চাঁদপুরের হাজীগঞ্জ থানাধীন বেলঘর কাঠালিয়া বাড়ির মৃত ইউনুছের পুত্র রোকনুজ্জামান (২৫), হবিগঞ্জের লাখাই থানাধীন স্বজন গ্রামের বিল্লাল হোসেনের পুত্র হোসাইন (২২) এবং বরিশালের গৌরনদী থানাধীন আধুনা গ্রামের মুক্তার বেপারীর পুত্র সাগর (২০)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

মদ্যপ অবস্থায় মাকে মারধর, ছেলের এক বছরের কারাদণ্ড

চট্টগ্রামে নতুন উপজেলা ফটিকছড়ি উত্তর, সাধারণ মানুষের উচ্ছ্বাস

গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন কুলছুমা

মেঘনায় আঞ্চলিক সড়কে কিশোরীর লাশ উদ্ধার

দ্রুত ও নির্ভুল তথ্য খুনিদের কাছে পৌঁছায় কীভাবে

হোমনায় সাংবাদিককে মিথ্যা মামলা ও হাতকড়া পরানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর ১২ দিনের অনশন

বালতি দিয়ে জিআরের চাল বিতরণ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

মিয়ানমারের মর্টারশেলের বিকট শব্দে কাঁপছে সীমান্তের বাড়িঘর

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ২৫ মামলার আসামি গ্রেপ্তার