হোম > সারা দেশ > চট্টগ্রাম

অসচ্ছল পরিবারের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু বিতরণ জামায়াতের

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে অসচ্ছল ও কর্মহীন পরিবারের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে জেলার সোনাগাজী উপজেলা সদর ইউনিয়নে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ মোস্তফা, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু জাফর, শাহিনুর হোসাইন, নুর আলম রাকিব, সাইদুল হক সোহেল, হাফেজ জামাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু আর্থিক সহায়তা নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষের জীবনমান উন্নয়ন করাই তাদের উদ্দেশ্য।

বক্তারা আরও বলেন, দাননির্ভর সমাজব্যবস্থার পরিবর্তে কর্মসংস্থানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। এর মাধ্যমে মানুষের মর্যাদা, আত্মবিশ্বাস ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করা সম্ভব।

পরে অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে ভ্যানগাড়ি, সেলাই মেশিন ও গরু বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মেয়েকে বাঁচাতে গিয়ে মেয়ের সঙ্গে মায়ের মৃত্যু

কুমিল্লায় বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন

ধর্ষণ মামলায় ফাঁসানো সেই ইমাম মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে

চট্টগ্রাম ডিসি জাহিদের মানবিকতায় জেলে পরিবারে ফিরল হাসি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে: গণপূর্তমন্ত্রী

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: ত্রাণমন্ত্রী

আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি: পানিসম্পদমন্ত্রী

অল্পের জন্য প্রাণে বাঁচলেন জামায়াত এমপি জহির

চট্টগ্রামে ‘নাশকতার’ অভিযোগে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কুমিল্লা ও চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি