হোম > সারা দেশ > চট্টগ্রাম

খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: আসলাম চৌধুরী

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের এমপি আসলাম চৌধুরী বলেছেন, ‘খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও সহনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাথমিক স্তর থেকেই এসব গুণাবলি তৈরি হলে ভবিষ্যতে একটি দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে উঠবে।’

শনিবার সীতাকুণ্ড উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আসলাম চৌধুরী বলেন, ‘প্রচণ্ড বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীরা যেভাবে চমৎকার খেলা উপহার দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। জয়-পরাজয় জীবনের অংশ, পরাজয়কে শক্তিতে পরিণত করে সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।’

উপজেলার ৯৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ছিল এবারের অন্যতম বৃহৎ স্কুলভিত্তিক ক্রীড়া আয়োজন। ৬ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতা প্রায় তিন সপ্তাহ ধরে গ্রুপ পর্ব, নকআউট ও সেমিফাইনাল পেরিয়ে ফাইনালে গড়ায়।

বালিকা বিভাগের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানারআপ হয় হোসাইনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে ট্রফি, মেডেল ও সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে উৎসাহিত করতে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া সংগঠক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেডএম

টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ফেনীতে পৌর যুবদলের কমিটি স্থগিত, ওয়ার্ড কমিটি বিলুপ্ত

রাঙামাটিতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

দাফনের ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন

যুবদলের কমিটিতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি

চট্টগ্রামে জলাবদ্ধতা নিয়ে ভুল ছবি প্রকাশ

কুমিল্লা মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নতুন কুঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সংরক্ষিত চেয়ার পেলেন না এমপি

কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরো এক শিশুর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে হামের প্রাদুর্ভাব, চার মাসে ৩ জনের মৃত্যু