হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে দুস্থদের মাঝে ডায়াবেটিক সমিতির কম্বল বিতরণ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

এই শীতে গরিব ও দুস্থদের সহায়তায় এগিয়ে এসেছে নোয়াখালী ডায়াবেটিক সমিতি। দুই শত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে তারা।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহর মাইজদীতে নোয়াখালী ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে এসব কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরাব হোসাইন, সমিতির সহ-সভাপতি কাজী রফিক উল্যাহ, সাধারণ সম্পাদক এটিএম ফিরোজ আলম আজাদ, কার্যনির্বাহী সদস্য ফারজানা আক্তার প্রমুখ।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে নোয়াখালী ডায়াবেটিক সমিতি এই শীতে কম্বল বিতরণের যে উদ্যোগ নিয়েছে, সেটি বেশ প্রশংসনীয়। জেলা প্রশাসনের পক্ষ থেকেও শীতার্তদের মাঝে এরই মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শীতে গরিব, অসহায়দের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের বিত্তবান ব্যক্তিদেরও এগিয়ে আসা উচিত।

ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এটিএম ফিরোজ আলম আজাদ বলেন, এই সমিতির পক্ষ থেকে প্রতি বছর শীতে জেলা শহর এবং শহরের বাহিরে গরিব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাঁশখালীর প্রমত্তা শঙ্খনদী মুহূর্তেই গিলে খেল চারটি বসতঘর

বরকলে ‎বন্যার পানি নেমেছে, রেখে গেছে ক্ষত চিহ্ন

কুমিল্লায় ৯৮৭ শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র অজিত গুহ মহাবিদ্যালয়ে স্থানান্তর

লামায় ঠিকাদারের গাফিলতি, সড়ক ও ব্রিজের নির্মাণ কাজ বন্ধ

শাহরাস্তিতে গভীর রাতে ডাকাতির ঘটনায় গৃহবধূ নিহত, আহত আরেক গৃহবধূ

চট্টগ্রামের লোহাগাড়ায় নেমে গেছে পানি, ভেসে উঠেছে ক্ষতচিহ্ন

বন্যায় বাঁশখালীতে বিধ্বস্ত ৪০ হাজার মাটির ঘর

অন্যের বাড়ির সিঁড়িতে নবজাতক, এলাকায় চাঞ্চল্য

বৃষ্টি কম, জলাবদ্ধতার উন্নতি

লালমাইয়ে বিধবার ঘর ভাঙচুরের অভিযোগ